মোঃনাজমুল হাসান বাঁধন : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে স্বপন (০৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ আগস্ট) দুপুর ১টায় ওই ইউনিয়নের বাগাদী গ্রামের তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্বপন তালকুবাড়ীর মো. ফজর আলী তালুকদারের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্র ছিল। নিহত শিশুর আত্মীয় মো. রাসেল মিয়া বলেন, সকাল ১০টায় স্বপন নিখোঁজ হয়। দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সুজাউদ দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম:
শনিবার , ২৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
