স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহ্তলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ই মার্চ রোজ বুধবার দুপুর ১টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মতবিনিময় সভায় ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন প্রতিটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে । দিবস সম্পর্কে শিক্ষাথীদের জানাতে হবে । দিবসে আবশ্যই শিক্ষক-অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকতে হবে । বিশেষ করে শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক ।এ ক্ষেত্রে শিক্ষককের কোন অবহেলা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে । তিনি বলেন ,প্রাথমিক শিক্ষা বিস্তারে এ বিদ্যালয় এলাকায় সুনাম অর্জন করেছে। শিক্ষকদের দক্ষতা ও মেধা প্রয়োগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ করতে হবে। তিনি আরও বলেন ভালো ফলাফল অর্জন করার জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষিকা শামিমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা তানজিনা খানম।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ ।
