স্টাফ রিপোটার॥ চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-১২২০) এর কার্যকরী কমিটির ২০১৮-২০২০ ইং সনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।তফসিল অনুযায়ি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২১ টি পদে আগামি ২৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।গতকাল ৭ মার্চ সকাল ১১টায় চাঁদপুর স্বর্ণখোলা আন্তঃজেলা পৌর বাস টার্মিনার ভবনের নির্বাচনী কমিশনারের কার্যালয়ে এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ¦ সাহির হোসেন পাটওয়ারী।এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার ফজলুল রহমান ও মো.আলম ভূঁঞা।
নির্বাচনের মনোনয়ন ফরম বিতরন ১০ ও ১১ মার্চ সকাল ১১টা হতে বিকাল ৫টা পর্যন্ত।মনোনয়ন ফরম জমা প্রদান ১২ মার্চ,বাছাই ১৩মার্চ,আপিল আবেদন ও শুনানী ১৪ মার্চ।মনোনয়ন ফরম প্রত্যাহার ১৬ মার্চ।চুড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৭ মার্চ সকাল ১১টায়।২৫ মার্চ নির্বাচন সকাল হতে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ।স্থান-স্বর্ণখোলা আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল ভবনে।
উল্লেখ্য,একজন ভোটার একটি পদের বিপরীতে কেবল মাত্র একটি ভোট প্রদান করতে পারবেন।নির্বাচনের ব্যাপারে কোনরুপ গোরযোগ দেখা দিরে নির্বাচন কমিশনের মতামতই চুড়ান্ত বরে গন্য হবে।এই তফসির/নীতিমাল আংশিক বা পুরাপুরি পরিবর্তন করার ক্ষমতা নির্বাচন কমিশনার সংরক্ষন করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
