
চাঁদপুর: শুক্রবার (১২ মার্চ) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল – ২০২১। চাঁদপুরের সাবেক ক্রিকেটারদের আয়োজনে এ অনুষ্ঠান।
চাঁদপুরের সাবেক ক্রিকেটার রোটারিয়ান শেখ মঞ্জুরুল কাদের সোহেলের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, সাবেক ক্রিকেটারদের নিয়ে শুক্রবার চাঁদপুরে ব্যাপক আয়োজন করা হয়েছে। সাবেক ক্রিকেটারদের তালিকায় বতমান চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান সহ অনেকেই রয়েছেন।
সাবেক ক্রিকেটার সোহেল, সুকন সহ আয়োজকদের সাথে আলাপকালে তারা এ প্রতিবেদককে বলেন ওইদিন সাবেক ক্রিকেটারদের নিয়ে ৮ টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলেরই খেলা হবে এবং ওইদিন বিকেলে অংশ নেয়া দলগুলো’র ফাইনাল অনুষ্ঠিত হবে। এছাড়া অনুষ্ঠানের শুরুতেই সকালে র্ালী, মরনোত্তর সংবধনা, বাংলাদেশ অনুধ্ধ ১৯ দলের ক্রিকেটার এবং চাঁদপুর জেলার ক্রিকেটার হিসেবে যারা বিপিএল সহ বিভিন্ন টুনামেন্ট খেলছে তাদেরকে আয়োজকদের পক্ষ থেকে উৎসাহ প্রদান সহ সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মুজিবুর রহমান, মুনির আহমেদ, আমেরিকা প্রবাসী মোস্তফা মুকুলকে আজীবন সম্মাননা, ক্রিকেটে শামিম ফারুকী ও গাজী আলমগীরকে সংবধনা দেয়া হবে।
এ অনুষ্ঠানে চাঁদপুর জেলার ২শ’ ২২ জন ক্রিকেটার রেজিষ্টেশন করেছেন। আর অংশ নেয়া ৮ টি দলের জাসিও আলাদা আলাদা কালারের। রাতে অনুষ্ঠিত হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
চাঁদপুর স্টেডিয়ামে অংশ নেয়া ৮ টি দল হচ্ছে: চাঁদপুর ওয়ারিয়রস, চাঁদপুর ঈগলস, চাঁদপুর বুলুস, চাঁদপুর টাইটেনস, চাঁদপুর লায়ন্স, চাঁদপুর রিয়ন্স, চাঁদপুর হান্টার ও চাঁদপুর টাইগাস। আর প্রতিটি দলেই খেলবেন সাবেক ক্রিকেটারগণ।
চাঁদপুরনিউজ/এমএমএ/
