কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাউয়ুমের ইন্তেকাল
আলমগীর তালুকদার ॥
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক আব্দুল কাউয়ুম (৫৫) বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লিাহি …রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ২মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার জানাজা শেষে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতেশ্বর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
