
মোঃ জামাল হোসেন ঃ শাহরাস্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সমকাল প্রতিনিধি মোঃ আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ২ টায় উপজেলা পরিষদের সামনে শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হত্যাকান্ডের শিকার হবে এটা মেনে নেয়া যায় না। অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। সাংবাদকিদের নিরাপত্তা নিশ্চিত কল্পে রাষ্ট্রকে সব ধরণের ব্যবস্থা নিতে হবে। শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সহ সাধারণ স¤পাদক ফয়েজ আহমেদের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারি অধ্যাপক মোঃ আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, পেশাজীবিদের পক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিরি সভাপতি মোঃ আব্দুর রব, প্রেসক্লাবের যুগ্ম স¤পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক চৌধুরী, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক স¤পাদক মীর হেলাল উদ্দীন, সহ-সাংগঠনিক স¤পাদক নোমান হোসেন আখন্দ, দপ্তর স¤পাদক মোঃ জাকির হোসাইন খান, সহ অর্থ ও প্রচার স¤পাদক মোঃ জামাল হোসেন, সাংবাদিক মোঃ মাহবুব আলম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারী, মোঃ হাসানুজ্জামান সহ স্থানীয় জন সাধারণ।
