স্টাফ রিপোর্টার:
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা নিরাপত্তা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার। তিনি তার বক্তব্যে বলেন, আমরা যে কোন সঙ্কটময় মহুর্তে চাঁদপুরের সুধী জনদের ডেকেছি সাথে সাথে তারা সাড়া দিয়েছে। যা অন্য কোন জেলায় নেই। তাই চাঁদপুরকে শান্তির শহর বলা হয়। আমরা সকলে সবার পাশে থাকবো, সমাজের শান্তির জন্য কাজ করে যাবো। ধর্মের কথা বলেন যারা অন্য ধর্মের মানুষের উপর হামলা চালায়, উপসানালায়ে, বসতঘর ভাংচুর-লুটপাট করে তারা কোনো ধর্মের অনুসারী হতে পারে না। কারণ পৃথিবীর কোনো ধর্মেই অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানাকে সমর্থন করেনি। প্রতিটিই ধর্মই শান্তির কথা বলেছে।
মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ অলির সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার মো. মনির আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কমিউনিটি পুলিশিং এর ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহাদাত, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সন্তোষ কুমার দাস, পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, কাউন্সিলর মাহাম্মদ আলী মাঝি, হাবিবুর রহমান দর্জি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সমপাদক আখতার হোসেন বাচ্চু পাটোয়ারী, কল্যাণপুর ইউনিয়ন জেয়ারম্যান শাখাওয়া হোসেন রনি পাটোয়ারী, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরীর, জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক রনজিত কুমার চৌধুরী, সদর উপজেলা কমিউনিনপুলিশিং এর সভাপতি সালাউদ্দিন মো. জিন্নাহ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. জাহিদুল ইসলাম, মিশন রোড শাহী মসজিদের ইমাম ও খতিব মাও. আব্দুল্লাহ আল মামুন, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব রাধা গোবিন্দ ঘোষ, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব মজুমদার, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর।
পবিত্র কোরআল থেকে তেলোয়াত করেন মডেল থানা মসজিদের ইমাম মাও. ইসমাইল। গীতা থেকে পাঠ করেন, জেলা জন্মাষ্টমি উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা।
