রফিকুল ইসলাম বাবু | চাঁদপুর শহরের মধ্য রঘুনাথপুর জোহর মোহন বাড়ির স্কুল ছাত্রীর সাথে ইভটিজিং করার প্রতিবাদ করায় চাচাসহ ৩জনকে রক্তাক্ত জখম করেছে স্থানীয় বখাটে যুবকরা। শুক্রবার রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ঐ এলাকার মোস্তফা বেপারীর ছেলে শামিম বেপারী (১৮),মোহাম্মদ ও শামিম|
এর মধ্যে শামমি বপোরীর অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় সে র্বতমানে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে চকিৎিসাধীন রয়ছেনে।আহতের ভাই রমজান জানায়, পাশের ঘরের ভাতিজি বিউটি আক্তার রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। তাকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই স্থানীয় দেলু মোল্লার ছেলে রাব্বি বিউটির সাথে ইভটিজিং করত। এ কথা শুনার পর শুক্রবার বিকেলে রাব্বিসহ ৩ জন আমাদের বাড়িতে আসে। পরে তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে আসলে রাব্বিরা সেখান থেকে চলে আসে। রাত ১২টায় এ ঘটনার জের ধরে রাব্বি ও মনির মোল্লার নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক আমার ছোট ভাই শামিমকে ফোন করে ঘর থেকে বের করে আনে। পরে তাকে বাড়ির সামনে নিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মাটিতে ফেলে রেখে চলে যায়। তাকে বাচাঁতে মোহাম্মদ ও শামীম এগিয়ে আসলে বখাটেরা তাদেরকেও মারধর করে। পরে শামিমকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে বিউটি জানায়, স্কুলে যাওয়া আসার পথে রাব্বি প্রায়ই আমাকে বিরক্ত করত এবং বাড়িতে থাকা ফোনে কল করত। এ বিষয়ে আমি রমজান ও শামিম চাচা কে জানাই। ঘটনার দিন বিকেলে রাব্বি আমাদেও বাড়িতে আসে। তাদরেকে বষিয়টি বলার কারণে রাব্বি এ ঘটনা ঘটায়। আমরা এ ঘটনার বিচার চাই। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
