
মতলব উত্তর উপজেলার আদুরভিটি গ্রামের কবির দর্জি বাড়ির ভাড়াটিয়া পরিমল
চন্দ্র দাসের মেয়ে ছেঙ্গারচরের সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম
শ্রেণীর ছাত্রী স্মৃতি রাণী দাস (১৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (৩ মে) রাত ৮ টার সময় পরিবারের সকলের
অগোচরে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে সে আত্মহত্যা করেছে। এর আগে সন্ধ্যায়
লেখাপড়া নিয়ে তার ভাই শুভর সাথে সে ঝগড়া করে। ধারণা করা হচ্ছে, এ জন্যেই সে
রাগে-ক্ষোভে এ ঘটনা ঘটিয়েছে।
জানা যায়, মৃত স্মৃতির বাবা পেশায় একজন মুচি। কাজ শেষে বাড়িতে এসে মেয়েকে
তিনি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে
মেয়েটিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসে। তবে কর্মরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে মতলব দক্ষিণ থানার পুলিশ এসে
লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে। এ বিষয়টি নিশ্চিত করেছে
মতলব দক্ষিণ থানা পুলিশ।
