
নিহত সাবিহা বেগম ওই এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী এবং মতলব উত্তরের বালুচর এলাকার অজিউল্লার মেয়ে। তবে সাদিয়ার পরিবারের দাবি, তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ঘটনায় স্বামী ইসমাইল ও তার পরিবার গা ঢাকা দিয়েছে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন সাংবাদিকদের জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে ওই গ্রামের মুকবুল আহমেদের পরিত্যক্ত ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় সাবিহার লাশ উদ্ধার করি। বুধবার রাতের কোনো এক সময়ে পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
স্থানীয় ইউপি সদস্য খোরশেদ বরকন্দাজ জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ ছিলো।
এদিকে নিহত সাবিহার ভাই পাবেল জানায়, আমার ভগি্নপতি ইসমাইল হোসেন এবং তার পরিবার প্রায় আমার বোনকে মারধর করতেন। স্বামীর নির্যাতন সইতে না পেরে এ ঘটনা হয়।
চাঁদপুর নিউজ সংবাদ
