
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর হাইমচর উপজেলার আওয়ামীলীগ অফিসে প্রতিবাদ সভা করতে গেলে পুলিশ তা পন্ড করে দিয়েছে। জানাযায়, শুক্রবার বিকেলে হাইমচর উপজেলার আওয়ামীলীগ অফিস ভাংচুরের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাওসার মিয়াজীসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশ করতে গেলে পুলিশ তা পন্ড করে দেয়। এ পর্যায়ে পুলিশের সাথে আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান জানান, আমাদের অফিস সহ বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদ করতে গেলে তা পুলিশ করতে দেয়নি। হাইমচর আওয়ামীলীগ অফিস ভাংচুরের ঘটনায় অফিস সহায়ক মিজানুর রহমান পাটওয়ারী হাইমচর থানায় বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ২২ জনের বিরুদ্ধে মামলা করেন।
