প্রতিনিধি-
জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রামের মজুমদার বাড়ীতে ছয় ঘর পুড়ে গেছে। সোমবার দুপুরে বিদ্যুতের সর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলোÑ মজুমদার বাড়ীর মনিরুল ইসলাম ও সরোয়ার হোসেনের বসতঘরসহ রান্নাঘর এবং একই বাড়ীর গিয়াস উদ্দিন ও মানিকের রান্নাঘর পুড়েছে।
প্রত্যক্ষদর্শী সেলিম খান জানায়, ফায়ার সার্ভিস আসার পূর্বেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। চার পরিবারের দুইটি বসতঘর ও চারটি রান্নাঘর পুড়ে গেছে। এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল আলম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
