স্টাফ রিপোর্টার:
চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের সর্দার বাড়ীর সাত পরিবারের ১৫ টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে সময় সর্দার বাড়ীর মান্নান সর্দারের রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বলছেন গ্যাসের চুলা থেকে আগুনের এ সূত্রপাত হয়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাষ্টার শেখ মোঃ তালেব বলেন, রাত ১টায় আগুনের সূত্র পাত হয়। ১০ মিনিটের মধ্যে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। দীর্ঘ ২ ঘন্টা দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। অগ্নিকান্ডে আনুমানিক ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা। তবে এতে কেউ হতাহত হয়নি।
ক্ষতিগ্রস্থ আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘরগুলোর মালিক হচ্ছেন: রেহান উদ্দিন, নুরুজ্জামান, মোহাম্মদ আলী ও তার ২ ছেলে, ওয়ালি উল্যাহ সরদার, আব্দুল মান্নান সরদার, হাসান সরদার ও দুলাল সরদার। ক্ষতিগ্রস্থ মোহাম্মদ আলী সরদারের ছেলের বউ পলি আক্তার জানান, আগুন লাগার পর মুহুর্তের মধ্যে পাশাপাশি ঘরগুলোতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। বাড়ির বাসিন্দারা ঘর থেকে বের হতে পারলেও ঘরে থাকা কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। তাদের পরনের জামা কাপড় ছাড়া আর কিছুই নেই।
