
সংবাদদাতা: চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাক্তার দীপু মনি এমপির উদ্যোগে ও হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুস সাত্তার ঢ়াড়ির আয়োজনে হতদরিদ্র ১’শত পরিবারের মাঝে বরাদ্দকৃত এই চাল বিতরণ করা হয়।
১৭ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউপি চেয়ারম্যান বক্তব্যে বলেন প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ৩০ কেজি করে চাল হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। আগামী ২৪ মাস এই বরাদ্দকৃত চাল তালিকাভুক্ত
হতদরিদ্র পরিবারগুলোকে প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হারুনুর রশিদ, আব্দুল হালিম বেপারী, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল বারেক তালুকদার, অলি উল্লাহ মিয়াজী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাশিদা বেগম খুরশিদা বেগম প্রমুখ।
