স্টাফ রিপোর্টার ॥
জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, চাঁদপুরজমিন হাসপাতাল ও চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন এর পিতা আলহাজ্ব লোকমান মিয়ার অসুস্থ্যতার খোঁজ খবর নিয়েছেন সনাক চাঁদপুরের সভাপতি, সাহিত্য একাডেমির মহাপরিচালক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, রোটারী ক্লাব অব চাঁদপুরের সাবেক প্রেসিডেন্ট ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ এ- হসপিটালে চিকিৎসারত লোকমান মিয়াকে তিনি দেখতে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎস ও নার্সদের সাথে চিকিৎসা বিষয়ে তিনি কথা বলেন। গত কয়েকদিন আগে আলহাজ্ব লোকমান মিয়া ব্রেইন স্টোক জনিত রোগে আক্রান্ত হয়ে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। আলহাজ্ব লোকমান মিয়া কর্মজীবনে চাঁদপুর পৌরসভায় কালেকশন কর্মকর্তা এবং চাঁদপুরের খ্যাতিনামা সার্ভেয়ার ছিলেন। তার রোগমুক্তি ও সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।
