
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকার (নানার বাড়ি) গাজী বাড়ি থেকে জিহাদ বেপারী (৬) নামের এক শিশু কাউকে কিছু না বলে ৪দিন পূর্বে নিখোঁজ হয়ে যায়। শহরের বিভিন্ন স্থানে মাইকিং ও খোজাখুজি করেও শিশুটির সন্ধান না পেয়ে গত ২১ মার্চ চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজের অভিযোগ করে পরিবার। যার নং-১১০৬। ২১-৩-২০১৭ইং।
দুই বোন এক ভাইয়ের মধ্যে জিহাদ ২য়। সে ঠিক মত কথা বলতে পারেনা। একমাত্র ছেলেকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সকলের কাছে সহযোগীতা চেয়েছেন শিশুটির পুরবার। যোগাযোগের ঠিকানা-মিরাজ বেপারী। মোবাইল- ০১৮৮৩২৮৫৫০৫, ০১৮২৮৫৫৫৯৬৫১।
বর্ণণা- জিহাদ হোসেন (৬)। উচ্চতা ২ফুট ২ ইঞ্চি। শারিরিক গড়ন- হালকা পাতলা। গায়ের রং- শ্যামলা। মুখমন্ডল গোলাকার। ঠিক মত কথা বলতে পারে না। কফি রংয়ের গেঞ্জি ও টাউজার পরিহিত ছিল।
