আগামীকাল থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে ১৫তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-১৪। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলার ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকের পৃষ্ঠপোষকাতায় আজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও চাঁদপুর ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ইসমাইল হোসেন। ফুটবল উপ-কমিটির সভাপতি ও পুলিশ সুপার মোঃ আমির জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ওচমান গনি পাটওয়ারী, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নির্বাহী পরিচালক টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এম এ হান্নান ও জেলা ফুটবল এসোশিয়েশন সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠান পরিচালনা করবেন জেলা ক্রীড়া সংস্থার ও ফুটবল উপ-কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
উদ্বোধনী দিনে ৩০ ডিসেম্বর মঙ্গলবার প্রথম খেলায় মুখোমুখি হবে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। ৩১ ডিসেম্বর বুধবার দ্বিতীয় খেলা চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা বনাম হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা। ১ জানুয়ারী বৃহস্পতিবার তৃতীয় খেলা মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা বনাম কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা। ২ জানুয়ারী শুক্রবার চতুর্থ খেলা হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা। প্রথম সেমিফাইনাল ৪ জানুয়ারী রবিবার ১নং খেলায় বিজয়ী দল বনাম ৩নং খেলায় বিজয়ী দল। দ্বিতীয় সেমিফাইনাল ৫ জানুয়ারী সোমবার ২নং খেলায় বিজয়ী দল বনাম ৪নং খেলায় বিজয়ী দল। টুর্ণামেন্টের ফাইনাল খেলা ৭ জানুয়ারী বুধবার ৫নং খেলায় বিজয়ী দল বনাম ৬নং খেলায় বিজয়ী দল
শিরোনাম:
রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

