-: সাখাওয়াত হোসেন মিথুন :-
সাংবাদিকতার ব্যক্তিগত মানসিকতা কিংবা স্বার্থের কারণে জনগণকে বঞ্চিত করতে পারে না তথ্য প্রাপ্তির ন্যায্য অধিকার থেকে। জনস্বাস্থ্য সর্ম্পকিত ছাপার যোগ্য এবং সংবাদ মূল্য রয়েছে এমন সংবাদ প্রকাশে অবিচল থাকতে হবে অনুচিত হবে তথ্য গোপন করা। জনগণের জানার অধিকার রয়েছে, এমন কোনো তথ্য জানানোর গণমাধ্যমের অন্যতম দায়বদ্ধকতার অংশ। একজন আদর্শ সাংবাদিক হতে হলে তাকে সমাজে সব র্দূনীতি প্রবণতার বিরুদ্ধে স্বেচ্ছার থাকা তথা দূর্নীতি মুক্ত সমাজ নির্মানে গঠনমূলক কর্তব্যবোধের পরিচয় দিয়ে ক্ষুরদার লিখনীর মাধ্যমে গড়ে তুলতে হবে জনমত। মিডিয়া যে প্রচন্ড শক্তিশালী- অস্বীকার করার ঝো নেই। কোনো মতেই বাঞ্চনীয় হবে না কাউকে পক্ষাবলম্বন করে দলীয় রাজনীতির সঙ্গে একাত্ব হয়ে পড়া। এছাড়া সুষ্ঠ, অসহায়, মানসিকতার ভারসাম্যতা, উন্মোত্ততা, হীনমন্যতা ও দূর্ভাগ্যদের পুঁজি করে সংবাদ পরিবেশন করা সমীচিন নয়। বর্তমানে হলুদ সংবাদিক ও আন্ডারগ্রাউন্ড পত্রিকা সারা দেশে সংবাদ দৌড়াত্ব বেড়েছে। মূলধারার সংবাদ পত্রের সাংবাদিকরা তাদের কাছে ভূলন্ঠিত। সংবাদ পত্র ও সাংবাদিকদের বিষপোড়া হিসেবে সারাদেশে অলিতে গলিতে ব্যঙ্গের ছাতার মত দেদারছে গজিয়ে উঠছে দৈনিক সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক বাহারি নামে আন্ডার গ্রাউন্ড পত্রিকা এবং নিউজ এজেন্সি বা সংবাদ অফিস নেই তেমন কোনো নেই প্রয়োজনীয় সাংবাদিক কর্মচারী জনবল। অন্যদিকে নিয়মিত ছাপা হয় না- হলেও গোটা কয়েকটি। এসব পত্রিকাকে আন্ডার গ্রাউন্ড পত্রিকা আখ্যায়িত করেছেন মূলধারার পত্রিকার সাংবাদিকরা। সাংবাদিকতার ‘স্কোড অব ইথিপ্স’ বা সাংবাদিকতার নীতিমালা এখানে ভূলন্ঠিত। আন্ডার গ্রাউন্ড পত্রিকা গুলো ”কাজীর গর” কিতাবে আছে গোয়ালে নেই”। এক কলম লেখার মোরদ নেই, চটপটে ও চাপার জোরে বনে গেছেন বড় সাংবাদিক আবার সাংবাদিক নেতাও। গলায় ঝুলায় এক্রিডিটেশন কার্ড, প্রেস ষ্টিকার, “খালি কলস নড়ে বেশী” প্রবাদের ন্যায় তাদের দৌড়ঝাঁপ। আসুন আমরা যারা কলম লেখনী কাজে জড়িত সবাই মিলে মিডিয়ার মাধ্যমে দেশের সত্য, নিষ্ঠ সংবাদ প্রকাশ করি। মূলধারার সাংবাদিক কমিউনিটি বিব্রত এমন আন্ডার গ্রাউন্ড পত্রিকা ও সংবাদ অসততা ও নীতিমালা বিরোধী নানা কর্মকান্ডে। এ ক্ষেত্রে সাংবাদিকতার পেশায় অভিজ্ঞতার প্রয়োজন। যে কোনো পত্রিকার সম্পাদক হতে নুন্যতম ১৬ বছরের অভিজ্ঞতার দাবিটি সময়োপযোগী। বাংলাদেশে বর্তমানে ১০৫ দল রয়েছে। প্রত্যেক দলেরই সভা, সেমিনার, বিক্ষোভ, মিছিলের সত্য ঘটনা জনগণের সামনে তুলে ধরতে হবে। সত্যকে কোনো দিন গোপন করে রাখা প্রকৃত সাংবাদিকদের কাজ নয়। দুঃসাহসী সাংবাদিকরা যারা মূলধারায় পত্রিকায় লেখনী করে থাকেন। বহু পত্রিকা আন্ডার গ্রাউন্ডের পত্রিকার হলুদ নামধারী সাংবাদিকরা সত্যকে গোপন রেখে মিথ্যাকে পত্রিকার মাধ্যমে ফুটিয়ে তুলে। ওই সমস- হলুদ সাংবাদিকরা দ্বিধা দ্বন্ধ প্রতিহিংসা ভুলে গিয়ে মূলধারা সাংবাদিকদের সঙ্গে একাত্মতা পোষণ করেন। নতুবা রাষ্ট্র ও সমাজ আপনাদেরকে পরিহার করবে।
শিরোনাম:
রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
