স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ভর্তিযোগ্য শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি, নিয়মিত উপস্থিতি, ঝরেপড়া রোধ, শতভাগ পাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনের লক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফল অর্জন করতে হলে মায়েদের যথেষ্ট ভুমিকা রাখতে হবে। মায়েরাই শিশুদের মেধা বিকাশ করতে পারে। সরকার শিক্ষার মানউন্নয়নের জন্য প্রতি বছর বিনামূল্যে পাঠ্য বই দিচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করার জন্য প্রাথমিকে শতভাগ উপবৃত্তি দিচ্ছে।
তিনি আরও বলেন শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি মায়েদের চেষ্টা করতে হবে। ভালো ফলাফল অর্জন করার জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা দক্ষ ও মেধাবী।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: আবুল কাশেম ক্বারী।
এ সময় মা সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৯ নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা তানজিনা খানম।
মা সমাবেশ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ। তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমে মা সমাবেশ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
