চাঁদপুর শহরের বিষ্ণুদী স্বর্ণখোলার পশ্চিম দিক ও মাঝি বাড়ির পিছনে বিলে মেহগুনির বাগানে দিনভর চলছে মাদক বিক্রির স্বর্গরাজ্য। আজ মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্বর্ণখোল নতুন বাস টার্মিনালের পিছনে ও মাঝিবাড়ির পূর্ব পাশে মেহগুনির বাগানে ওই এলাকার মাদক বিক্রিতারা দেদারছে মাদক বিক্রি করছে। বিভিন্ন এলাকা থেকে মাদক সেবিরা এসে ইয়াবা, পিন্সিডিল ও গাজা সহ বিভিন্ন মাদক বিক্রি করছে। মাঝি বাড়ির পিছনে যে বিলটি রয়েছে তার চার দিক দিয়ে মাদকসেবী ও বিক্রেতারা ওই মেহগুনির বাগানে এসে খুব সহজেই মাদক বিক্রি করছে। প্রশাসনের নজরদারী না থাকা দীর্ঘদিন যাবৎ তারা এই মেহগুনির বাগানটিকে মাদকের আস্তানা হিসেবে গড়ে তুলেছে। যদিও কখন পুলিশ মাঝিবাড়িতে অভিযান চালায় ঠিক তখনই মাদক বিক্রেতারা পূর্বে খবর পেয়ে ওই বিস্তর বিলে এসে নিরাপদে অবস্থান করে।
একটি সূত্রে জানায় প্রফেসর পাড়া কলোনীর গেইটে দাড়িয়ে মাদক বিক্রেতারা মাদক বিক্রি করে। মাদক বিক্রেতাদের অধীকাংশরাই দিন ও রাতে মাঝি বাড়ির পিছনের বিলে মেহুগুনির বাগানে মাদক বিক্রি করে। আছর নামাযের পর থেকে সারা রাত ব্যাপী ওই এলাকায় মাদক বিক্রেতার ও ক্রেতাদের সমাগম লক্ষ করা যায়। রাতের আধারা স্বর্ণখোলা বাস স্ট্যান্ড এলাকায় নিরিহ যাত্রীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে স্ববর্ষ লুট করে সেই অর্থ দিয়ে মাদক সেবন করে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে যুবকদের অপহরণ করে এনে ওই বিলটিতে নিয়ে স্বর্বশ্ব লুট করে মুক্তিপন টাকা নেওয়ার অনেক ঘটনা ঘটেছে। সচেতন মহলে অভিমত চাঁদপুরের পুলিশ প্রশাসন এসব মাদক বিক্রেতাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা না করলে ভবিষতে মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করা সম্ভব হবে না। তাই একনই তাদের আইনানুগ ব্যবস্থা একান্ত প্রয়োজন। যাতে করে মাদক মুক্ত সমাজ গড়ে তোলা সম্বব হয়। ধারাবাহিক প্রতিবেদনের চাঁদপুর শহরে মাদক বিক্রেতাদের নাম প্রকাশ করা হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

