
রফিকুল ইসলাম মিয়াজী ॥ চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো
ঃ শাহজাহান মিঞা। কলেজের অধ্যক্ষ মোঃ সোলায়মানের সভাপতিত্বে এবং কলেজের প্রশিক্ষক ড্রেস মেকিং ট্রেডের চীফ ইন্সক্টের ইঞ্জিনিয়ার এনায়েত রাব্বি মোঃ ইয়াসিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহজাহানা মিঞা বলেন, শরীর ঘটনে খেলাধুলার প্রয়োজন রয়েছে। ভবিষ্যৎ উজ্জল করে গড়ে তুলতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমে মেধা বিকাশ ও যোগ্যতা প্রমান মিলে। তিনি আরো বলেন, কারিগরি শিক্ষায় গুরুত্ব দেশে বিদেশে রয়েছে। কারিগরি শিক্ষা অর্জন করে কেউ বেকার থাকে না। তাই কারিগরি এবং ভিত্তিমূলক শিক্ষার বিকল্প নেই। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পি আই ইউ/পি আই ডব্লিউ) মোঃ সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক কলেজ শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন, অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন এইচ এস সি পরীক্ষার্থী মোঃ জোবায়ের আলম। এসময় এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী মান পত্র পাঠ করেন বিদায়ী ছাত্র মোঃ জোবায়ের আলম। বক্তব্য রাখেন, বিদায়ী ছাত্রী নিগার সুলতানা। বিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোঃ নাছির উদ্দিন। কলেজের পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শিরোনাম:
বুধবার , ১২ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
