শাহাদাত হোসেন, মালয়েশিয়া থেকে।
মালয়েশিয়ায় মাহাথিরের ঐতিহাসিক জয় মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে বিশাল জয় পেয়েছেন দীর্ঘদিন পর রাজনীতিতে ফেরা ৯২ বছর বয়সী আধুনিক মালয়েশিয়ার জনক সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আর ৬০ বছর ক্ষমতায় থাকার পর এই প্রথম হারল মালয়েশিয়া স্বাধীনতার পর থেকেই একটানা ক্ষমতায় থাকা ব্যাপক ভরাডুবি হয়েছে মাহাথিরই সাবেক দল বারিসান ন্যাশনাল এর।
মালয়েশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে,২২২ টি আসনের মধ্যে মাহাথিরের নেতৃত্বে বিরোধী জোট পাকাতান হারাপান পেয়েছে ১১৩টি। সরকার গঠনে তাদের দরকার ছিল ১১২টি আসন। বর্তমান সরকার বারিসান ন্যাশনাল পেয়েছেন ৭৯টি আসন, ইসলামিক দল পাস পেয়েছেন, ১৮টি স্বতন্ত্র পেয়েছেন ১২টি আসন । মাহাথিরই একসময়ের শিষ্য, যার কাছে তিনিই একসময় ক্ষমতা হস্তান্তর করেছিলেন, সেই নাজিব রাজাকের দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে ক্ষুব্ধ হয়ে অবসর জীবন থেকে আবার রাজনীতিতে সক্রিয় হন মাহাথির মোহাম্মদ।
নির্বাচনেরএর পরবর্তী সংবাদ সম্মেলনে ,তার প্রতি আস্থা রাখার জন্য মালয়েশিয়া জনগণকে ধন্যবাদ দেন, তিনি আরো বলেন আমরা প্রতিশোধ নিতে চাই না আমরা শুধুমাত্র আইনের শাসন পুনর্বহাল করতে চাই।
আজ (বৃহস্পতিবার )শপথ নিতে যাচ্ছেন মাহাথির মোহাম্মদ। এরপর তিনিই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী।
১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই দেশটিতে ক্ষমতায় রয়েছে বারিসান ন্যাশনাল । কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগে সাম্প্রতিক বছরগুলোতে তাদের জনপ্রিয়তা কমেছে।
২০১৩ সালেও বিরোধীরা অনেক ভোট পেয়েছিল, কিন্তু সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পায়নি। তখনকার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ এনে কারাগারে পাঠানো হয়। ইব্রাহিমের দাবি ছিল, এটি রাজনৈতিক হয়রানিমুলক মামলা। ২০১৬ সালে বারিসান ন্যাশনাল ত্যাগ করে আলাদা দল গঠন করেন মাহাথির মোহাম্মদ। পরে বিরোধীদের নিয়ে জোট গঠন করেন তিনি।
