শাহাদাত হোসেন, মালয়েশিয়া থেকে।
থেকেবিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন ৯২ বছর বয়সী আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ। শপথ পাঠ করালেন রাজা ইং দি-পেরাতুয়ান অং সুলতান মুহাম্মদ।
স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৮টা) মালয়েশিয়ার রাজপ্রাসাদ ‘ইস্তানা নেগারা’য় এ শপথ অনুষ্ঠিত হবে।
এর আগে, বুধবার দেশটির ১৪তম সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পায় মাহাথির মোহাম্মদের জোট পাতাকান হারপান। ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালকে (বিএন) ৬১ বছর পর পরাজিত করে কোনো দল।
নির্বাচনে ২২২ আসনে মধ্যে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান জয় পেয়েছে ১১৩টি আসনে। অন্যদিকে, দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৭৯টি আসনে জয় পেয়েছে। কোনো দল বা জোট ১১২ আসনের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই সরকার গঠন করতে পারে । এনিয়ে মাহাথির মোহাম্মদ চতুর্থবার প্রধানমন্ত্রীর শপথ নিলেন।
