বর্তমান সরকার স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে
……………….. মেয়র হাজী আব্দুল লতিফ
মোঃ জামাল হোসেন:- শাহরাস্তি চিশতীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০১৭ ইং সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ ডাঃ মোঃ বেলাল হোসেনের সভাপত্তিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ জহিরুল হক পাটোয়ারীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক, আলহাজ্ব সিরাজ উদ্দিন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মহি উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান বেপারী, এসময় উপস্থিত ছিলেন আরবী প্রভাষক মোঃ ফয়েজ আহমেদ, মাওলানা মোঃ জাকির হোসেন সহ মাদ্রসার সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়ন করে দিয়েছে। মাদ্রাসাটির উন্নয়নে আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী ৪ই ফ্রেব্রুয়ারী তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি আশা করি এ উপজেলার মধ্যে শাহরাস্তি চিশতীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা শ্রেষ্ঠত্ব অর্জন করবে।আলোচনা সভা শেষে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল কারী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার প্রদান করা হয়। মিলাদ পরিচালনা করেন মাদ্রসার সাবেক ভাইস ফিন্সিপাল মোঃ আবুল হোসেন।
