
রফিকুল ইসলাম বাবু ।
মনোয়ার হোসেন মুন্নাকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে শহরের তালতলা এলাকার মনোয়ার হোসেন মুন্নার দেহ তল্লাশী করে ডিবি পুলিশের এসআই আহসানুজ্জামান লাবু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫শ’ ৩পিচ ইয়াবা উদ্ধার করে। মুন্না তালতলা মৃত মমিন পাটওয়ারীর ছেলে। পুলিশ জানায়, মনোয়ার হোসেন মুন্না দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্নার ঘরে গিয়ে তল্লাশী করা হয়। পরে মুন্নার দেহ তল্লাশী করে তার লুঙ্গির কোমর থেকে ৫০৩ পিচ ইয়াবা উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদক দব্য নিয়ন্ত্রণ আইনী মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। পুলিম আরো জানায় পূর্বেও মুন্নার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
