খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হতে হবে।
………………………. মেয়র হাজী আব্দুল লতিফ
মোঃ জামাল হোসেন:- সত্য,সুন্দর,ন্যায়- নিষ্ঠা , আত্মত্যাগে সমৃদ্ধশীল তারুণ্য নির্ভর আগামীর লক্ষ্যে এ স্লোগান কে সামনে রেখে শাহরাস্তি ইয়ুথ ক্লাবের উদ্যেগে ব্যাডমিন্ট টুর্ণামেন্ট ২০১৬-২০১৭ ইং সনের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪ টায় মেহের ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ ক্লাবের উপদেষ্টা ও পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, ইয়ুথ ক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপত্তিত্বে ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ শুভুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোজ্জাম্মেল হক পাটোয়ারী, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ যদু চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড,এম আনোয়ার, পৌর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মান্নান বেপারী, সদস্য আব্দুল গফুর, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোয়েব দেওয়ান, উদ্ধোধক ছিলেন ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে রাখা সম্ভব। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই তাই খেলাধুলাই পারে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করতে। আয়োজক সূত্রে জানায় উক্ত খেলায় ১৬টি দল অংশগ্রহন ২টি দল ফাইনাল খেলায় অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
