স্টাফ রিপোর্টার ঃ জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম-সচিব ) ও শাহ্তলী কামিল মাদ্রাসার গভনির্ং বডির সভাপতি মোঃ আব্দুস সবুর মন্ডলকে জেলা প্রশাসক কার্যালয়ে শাহ্তলী কামিল মাদ্রাসার পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে । (২৭ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন মাদ্রাসা গভনির্ং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী । উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন ,প্রধান মোহাদ্দেস মাওলানা ইয়াসীন মিয়া প্রমুখ।এ সময় বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম-সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডল মাদ্রাসার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন । অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর ইউএনও কানিজ ফাতেমা,এনডিসি মাইনুল হক প্রমুখ । উল্লেখ্য চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম-সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডলকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে বদলী করা হয়েছে । জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ বদলীর আদেশ জারি করা হয়েছে ।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহ্তলী কামিল মাদ্রাসার পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসককে বিদায়ী ফুলেল শুভেচ্ছা
চাঁদপুর নিউজ সংবাদ
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
