শাহ্রাস্তি প্রতিনিধি: শাহ্রাস্তিতে ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন মাষ্টার ইন্তেকাল করিয়াছেন (ইন্না……….. রাজিউন)। মৃত্যু কালে তার বয়স ৭৩। নিহতের পরিবার সূত্রে জানা যায়, চিতোষী পশ্চিম ইউপির জয়নগর গ্রামের ভূঁইয়া বাড়ির, পিতা- মৃত শরাফত উল্ল্যা ভূঁইয়ার পুত্র শাহ্রাস্তি মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন মাষ্টার গত ২৬ ফেব্রুয়ারি রাত হৃদরোগে আক্রান্ত হলে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল নেওয়ার পথে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্যা গুণগাহি রেখে যান। পরদিন ২৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় উঘারিয়া ইউ.সি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায়, জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোঃ নুরুল আমিন মাষ্টারের কফিনে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্ল্যা মারুফ। জানাজায় উপস্থিত ছিলেন শাহ্রাস্তি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বি.এস.সি, সহকারী কমান্ডার (দপ্তর) বীর মুক্তিযোদ্ধা শাহজান পাটওয়ারী, মোঃ অহিদুর রহমান মিয়া, মুক্তিযোদ্ধা রফিক আহমদ ভূঁইয়া, মোঃ মোস্তফা কামাল, মাষ্টার রফিক আহমদ ভূঁইয়া, মোঃ আবুল কাশেম ভূষণ চন্দ্র দে, মোঃ মমতাজ মাষ্টার, মোঃ ফজলুল হক, উঘারিয়া ইউ.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমত উল্ল্যা বি.এস.সি, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শোয়েব দেওয়ান, উঘারিয়া সপ্রাবি‘র প্রধান শিক্ষক মোঃ
রুহুল কুদ্দুস লিটন, খেরিহর সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ শেখ মজিবুর রহমান, মুক্তিযোদ্ধাসহ এলাকার ধর্মপ্রান মুসল্লিগণ উপস্থিত ছিলেন। শাহ্রাস্তিতে ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন মাষ্টার ইন্তেকাল করিয়াছেন (ইন্না……….. রাজিউন), তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ১নং সেক্টের কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম, এমপি গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন ও শাহ্রাস্তি প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করা হয়।
শিরোনাম:
শনিবার , ১৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
