
স্টাফ রিপোর্টার ঃ মহান একুশে র্ফেরুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী জিলানী চিশতী কলেজ ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রভাত ফেরী,শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সকাল ৯টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । তিনি তার বক্তব্যে বলেন,একুশ বাঙালী জাতির গৌরব, অহংকার ও পরম প্রাপ্তির দিন । পৃথিবীতে বাঙালী জাতি একমাত্র জাতি যারা ভাষার জন্য আন্দোলন করেছে,শহীদ হয়েছে । তাই এইদিনে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মরন করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি । তিনি বলেন, মহান একুশে র্ফেরুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে । ইতিহাস সম্পর্কে জানতে হবে । আলোচনা সভায় বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার,কলেজ সহকারী অধ্যাপক সাহেরা আক্তার,সহকারী অধ্যাপক গোলাম সারোয়ার কচি,সহকারী অধ্যাপক কামরুল হাসান,প্রভাষক মোঃ নুরুল বাতেন ,প্রভাষক মোঃ হানিফ মিয়া,প্রভাষক মোঃ জহিরুল ইসলাম মুরাদ,প্রভাষক মোঃ মানিক মিয়া,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন,সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান,সহকারী শিক্ষক মোহাম্মদ আলী,সহকারী শিক্ষক রফিকুল ইসলাম তালুকদার,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক কারী,ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাসেম কারী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি,পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোঃ মোস্তফা চৌধূরী প্রমুখ । এর আগে সকাল সাড়ে ৮টায় কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর নেতৃত্বে কলেজ রোডে প্রভাত ফেরী শেষে কলেজ মাঠে শহীদ মিনারে পুস্পস্তবক অপন করা হয় ।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
