প্রতিনিধি
হাজীগঞ্জের মক্কা ট্রাভেলস্-এর স্বত্বাধিকারী কাজী আলমগীরকে (৪৫) আটক করেছে থানা পুলিশ। গতকাল রোববার হাজীগঞ্জ থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাজী আলমগীরকে কুমিল্লা থেকে আটক করে নিয়ে আসে। কাজী আলমগীর সাজাপ্রাপ্ত আসামী।
কাজী আলমগীর হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের হাজী শওকত হোসেনের ছেলে। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ ফখরুল ইসলাম জানান, জনৈক ব্যক্তিকে বিদেশে নিবে বলে টাকা এনে কাজ না করায় ঐ ব্যক্তি কাজী আলমগীরকে আসামী করে মামলা দায়ের করেন। সিআর ১৪১/১৪ মামলায় আলমগীরের ১ বছরের সশ্রম কারাদ- ও ২০ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়। অনেকদিন পালিয়ে থাকার পর গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী থানার সালাউদ্দিন সড়ক এলাকা থেকে কৌশলে তাকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম বলেন, আটককৃত আসামী কাজী আলমগীরকে হাজীগঞ্জে এনে চাঁদপুরের আদালতে পাঠিয়ে দেয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
