২০ দলীয় জোট বিএনপির চেয়ারপ্যারসন বেগম খালেদা জিয়ার ডাকে সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরে অবরোধ ও হরতাল চলাকালে ব্যাপক গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনায় প্রায় ৪ হাজার নেতাকর্মী কে আসামী করে চাঁদপুরে বিভিন্ন থানায় ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুর নাশকতার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপি ও জামাত শিবিরসহ শতাধীক নেতাকর্মীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়ছে। পুলিশ সূত্রে জানা যায়, ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে যানবাহন ভাংচুর অগ্নিসংযোগ ও যাত্রীদের উপর হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ১৫টি, কচুয়ায় ২টি, শাহরাস্তি ২টি, ফরিদগঞ্জ ৬টি ও হাজীগঞ্জে ১১টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ৩৬টি মামলায় প্রায় ৪ হাজার নেতাকর্মী কে আসামী করে শতাধীক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। নাশকতাকারীরা ও মামলার এজাহারভূক্ত আসামীরা কয়েকদিন পলাতক থাকার পর হাই কোর্ট থেকে চার সপ্তাহের জামিন নিয়ে আবারও চাঁদপুরে অবরোধকে সফল করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। আসামীরা হাই কোর্ট থেকে জামিন নেওয়ার কারণে অধীকাংশ দাগী আসামীদের গ্রেফতার করতে পারছেনা পুলিশ। তবে মাত্র চার সপ্তাহের জামিন নেওয়া আসামীদের মেয়াদ উাত্তীর্ন হওয়ার পর নিন্ম আদালতে আত্বসর্মপন করলে তাদের জামিন বাতিল হওয়ার আশংঙ্কা রয়েছে। চাঁদপুরে নাশকতা বন্ধের ল্েয পুলিশ সর্বদা সজাগ রয়েছে। যারা নাশকতা সৃষ্টি করবে তাদের কে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ কাইয়ুম জানায়, অবরোধ ও হরতাল চলাকালে শুধুমাত্র চাঁদপুর সদরে মডেল থানায় এপর্যন্ত ১৫টি মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি নিয়নন্ত্রন করতে নাশকতাকারীদের গ্রেফতার করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরে প্রতিদিন অবরোধকারীরা রাতের আধারে চোড়া-গুপ্তা হামলা চালিয়ে ব্যপক গাড়ি ভাংচুর, যানবাহনে আগুন, যাত্রী ও পুলিশের উপর হামলা অব্যাহত রেখেছে। তবে চাঁদপুর থেকে দিনে ও রাতে দূর-দূরান্তে ছেড়ে যাওয়া মালবাহী ট্রাক, তেলের লড়ী ও যাত্রীবাহী বাসগুলো পুলিশি পহড়ায় চলাচল করছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

