চাঁদপুর সদর উপজেলা শাহ্মোহাম্মদপুর ইউনিয়নের মহামায়া ও শহরের ছায়াবানী এলাকায় পলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ও ইয়াবাসহ দু’জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে মডেল থানার উপ-পরিদর্শক খালিকুরজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদক মামলার আসামী শাহ্ আলম মিজি (৫০) কে আটক করে। আটককৃত শাহ্ আলম মহামায়া এলাকায় গাজা বিক্রেতা হিসেবে পরিচিত। মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হিসেবে সে দীর্ঘ দিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে মডেল থানার সহকারী উপ-পরিদর্শক নন্দন সরকার বিকেল ৫টায় শহরের ছায়াবানী এলাকায় অভিযান চালিয়ে মশিউর রহমান মশু (২৮) নামের এক যুবককে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে। মশু ইয়াবা নিয়ে মটরসাইকেল যোগে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাকে ধাওয়া করে গ্রেফতার করে। মশিউর রহমান মশু ছায়াবানী এলাকার আব্দুল গফুরের ছেলে। গত কয়েক মাস পূর্বে বালিয়া ইউনিয়ন থেকে মডেল থানার সহকারী উপ-পরিদর্শক নন্দন সরকার ৫৬ পিছ ইয়াবাসহ মশিউর রহমান মশুকে মটরসাইকেল নিয়ে গ্রেফতার করে। দীর্ঘ দিন জেল হাজতে থাকার পর একই ঘটনায় পুনরায় সে গ্রেফতার হয়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

