জেলার ফরিদগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সাইকেল আরোহী কান্তিনম দাস (৩৫) নিহত হয়েছে। শনিবার দুপুরে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত কান্তিনম দাস রামগঞ্জ উপজেলার শেফালীপাড়া গ্রামের বাসিন্দা।
ফকির বাজারের ব্যবসায়ী বাবুল হোসেন জানান, শনিবার দুপুরে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ফকির বাজার সংলগ্ন স্থানে হাজীগঞ্জগামী ট্রাকচাপায় ঘটনাস্থলে কান্দিনম দাস মারা যায়। কান্দিনম দাস সাইকেল চালানো অবস্থায় এ ঘটনা ঘটে।ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।

