সারাদেশের ন্যায় আজ থেকে চাঁদপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার এ জেলার ৮টি উপজেলা থেকে এইচএসসি, আলিম, বিএম ও ভোকেশনাল শাখার ২০ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।
জেলা প্রশাসকের শিক্ষা শাখার তথ্য মতে, এবার চাঁদপুর জেলা থেকে এইচএসসিতে ১৫ হাজার ২শ’ ৭৩ জন, আলিমে ২ হাজার ৮শ’ ২৬ জন, বিএম থেকে ১ হাজার ৮শ’ ৪২ জন ও ভোকেশনাল থেকে ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৯শ’ ৯৯ জন।
উপজেলাভিত্তিক পরিসংখ্যানে চাঁদপুর সদর উপজেলা থেকে এইচএসসিতে ৩ হাজার ৭শ’ ৩৫ জন, আলিমে ৪শ’ ৭২ জন, বিএম-এ ১শ’ ১৩ জন ও ভোকেশনাল কোর্সে ৫৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। হাজীগঞ্জ উপজেলা থেকে এইচএসসিতে ৩ হাজার ৩শ’ ১৮ জন, আলিমে ৪শ’ ৪৭ জন, বিএম-এ ১ হাজার ২ জন পরীক্ষার্থী অংশ নেবে। শাহরাস্তি উপজেলার এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ২শ’ ৩৪ জন আলিমে ২শ’ ৭৭ জন, বিএম-এ ১শ’ ৪৬ জন। মতলব দক্ষিণে এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ১শ’ ২২ জন, আলিমে ২শ’ ১৩ জন, বিএম-এ পরীক্ষার্থী ১শ’ ৩৭ জন। মতলব উত্তরে এইচএসসিতে ১ হাজার ৪শ’ ৪৫ জন, আলিমে ২শ’ ৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। ফরিদগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ৮শ’ ৯৯ জন, আলিমে ৬শ’ ৬০ জন, বিএম-এ পরীক্ষার্থী ২ শ’ ৭২ জন। কচুয়া উপজেলার এইচএসসি পরীক্ষার্থীর ১ হাজার ৯শ’ ৮৪ জন, আলিমে ৪শ’ ৪৬ জন। হাইমচর উপজেলা থেকে এবার এইচএসসিতে ৫শ’ ৩৬ জন, আলিমে ১শ’ ৮ জন, বিএম কোর্সের ১শ’ ৭২ জন পরীক্ষার্থী অংশ নেবে। অর্থাৎ এইচএসসি, আলিম, বিএম ও ভোকেশনাল পরীক্ষায় চাঁদপুর সদর থেকে মোট ৪ হাজার ৩শ’ ৭৮ জন, হাজীগঞ্জ থেকে ৪ হাজার ৭শ’ ৬৭ জন, শাহরাস্তি থেকে ১ হাজার ৬শ’ ৫৭ জন, মতলব দক্ষিণ থেকে ১ হাজার ৪শ’ ৭২ জন, মতলব উত্তর থেকে ১ হাজার ৬শ’ ৪৮ জন, ফরিদগঞ্জ থেকে ২ হাজার ৮শ’ ৩১ জন, কচুয়া থেকে ২ হাজার ৪শ’ ৩০ জন ও হাইমচর থেকে ৮ শ’ ১৬ জন পরীক্ষার্র্থী অংশগ্রহণ করবে।
ইতিমধ্যেই পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
