রফিকুল ইসলাম বাবু । প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে। আর এর জন্য দরকার সরকারের ধারাবাহিকতা। তাই আগামী নির্বাচনেও আ’লীগের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি’র সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের পুরস্কৃত করেছিল। মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশের বিরোধীতা করে লুটপাট, সন্ত্রাস, অগ্নিসংযোগ, হত্যা, নির্যাতন করেছিল বঙ্গবন্ধু তাদের বিচার শুরু করেছিলেন। অনেকের সাজাও হযেছিল। তারা জেলে ছিল। জিয়া ক্ষমতায় এসে তাদের জেল থেকে মুক্ত করে মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা বানিয়েছিল। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধী ও খুনীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল। তিনি বলেন, বিএনপি-জামাত ক্ষমতায় এলে দেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন করে। তারা মানি লন্ডারিং করে, দেশের সম্পদ পাচার করে, জনগণের ঘর-বাড়ি, ব্যবসা-বাণিজ্য সবই কেড়ে নেয়। লুটে খাওয়াই তাদের চরিত্র। সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা, গ্রেনেড হামলায় তারা পারদর্শী। আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে তারা মানুষ হত্যা করে। এটাই নাকি তাদের আন্দোলন। প্রধানমন্ত্রী জানান, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তারা আন্দোলনের নামে তিন হাজার মানুষকে পুড়িয়ে মেরেছে, ৫শ’র মত মানুষকে হত্যা করেছে, ৩ থেকে ৪ হাজার গাড়ি, বাস-ট্রাক, সিএনজি, রেলে আগুন দিয়ে সেগুলো পুড়িয়ে দিয়েছে। ধ্বংস করাই তাদের চরিত্র। বেগম খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়ে আদালতের রায়ে জেলে গেছেন। এমন নেত্রীর মুক্তির জন্য তারা আন্দোলন করছে। তিনি বলেন, খালেদা জিযার দুই ছেলের দুর্নীতির কথা এখন মানুষের মুখে মুখে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে তারেকের দুর্নীতি প্রমানিত হয়েছে। ছোট ছেলে সিঙ্গাপুরে টাকা পাচার করেছে। সেসব টাকার কিচু আমরা ফেরতও এনেছি। প্রধানমন্ত্রী গতকাল রোববার বিকেলে চাঁদপুর ষ্টেডিয়ামে জেলা আ’লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে যেয়ে এসব কথা বলেন। তিনি আরো বলেন, নৌকায় ভোট দিয়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, ১৯৭১ সালে স্বাধীনতা পেয়েছি। নৌকা তথা আ’লীগ ক্ষমতায় এলে উন্নয়ন হয়। এই উন্নয়ন গ্রামের উন্নয়ন, সাধারণ মানুষের উন্নয়ন। আমাদের লক্ষ্য মানুষ শান্তিতে থাকবে। তিনি তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ব্যাখ্যা দিয়ে বলেন, আমরা শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীন অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, প্রযুক্তির প্রসার ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আজকে দেশের মানুষের হাতে হাতে মোবাইল ফোন। ইন্টারনেট সুবিধা সারা দেশে ছড়িয়ে দেয়া হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের ব্যবস্থা নেয়া হয়েছে। আইটি পার্ক স্থাপন করা হয়েছে। স্যাটেলাইট উৎক্ষিপ্ত হলে উন্নত প্রযুক্তির ব্যবহার আরো বাড়বে এবং সহজ হবে। তিনি বয়স্ক বাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুঃস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানের কথা উল্লেখ করে বলেন, এসবই হচ্ছে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য। তিনি বলেন, বাংলাদেশ ভিক্ষুকমুক্ত করা হবে। এজন্য সরকার জেলায় জেলায় কাজও শুরু করে দিয়েছে। শেখ হাসিনা বলেন, আমরা বিজয়ী জাতি। মাথা উঁচু করে বাঁচবো। কারো কাছে হাত পেতে নয়। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করে গেছেন। আ’লীগ ক্ষমতায় এসে এখন দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। চাঁদপুর জেলা আ’লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ডাঃ দীপু মনি এমপি, আ’লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গির কবির নানক, দলের উপদেষ্টা ড. মহীউদ্দীন খান আলমগীর, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি, ড. মোঃ শামছুল হক ভূইঁয়া এমপি।
শিরোনাম:
রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে—–চাঁদপুরে প্রধানমন্ত্রী
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
