আজ ১ নভেম্বর থেকে চাঁদপুরসহ সারাদেশে একযোগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে। চাঁদপুর জেলায় মোট পরীক্ষার্থী ৪৮ হাজার ৫শ’ ১৩ জন। আর মোট পরীক্ষা কেন্দ্র হচ্ছে ৭৩টি। এসব পরীক্ষার্থীর মধ্যে জেএসসি পরীক্ষার্থী হচ্ছে ৩৯ হাজার ১শ’ ৭১ জন আর জেডিসি পরীক্ষার্থী হচ্ছে ৯ হাজার ৩শ’ ৪২ জন। কেন্দ্র ৭৩টির মধ্যে জেএসসির কেন্দ্র ৪৯টি ও জেডিসির কেন্দ্র ২৪টি।
উপজেলাওয়ারী পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা হচ্ছে, চাঁদপুর সদর : জেএসসি পরীক্ষার্থী ৭ হাজার ২শ’ ১ জন, কেন্দ্র ৭টি; জেডিসি পরীক্ষার্থী ১ হাজার ৩শ’ ৯০ জন, কেন্দ্র ৩টি; ফরিদগঞ্জ : জেএসসি পরীক্ষার্থী ৫ হাজার ৭শ’ ৩২ জন, কেন্দ্র ১০টি; জেডিসি পরীক্ষার্থী ২ হাজার ২শ’ ৪৫ জন, কেন্দ্র ৫টি; হাজীগঞ্জ : জেএসসি পরীক্ষার্থী ৫ হাজার ৫শ’ ৯২ জন, কেন্দ্র ৭টি; জেডিসি পরীক্ষার্থী ১ হাজার ২শ’ ২৬ জন, কেন্দ্র ৩টি; শাহরাস্তি : জেএসসি পরীক্ষার্থী ৩ হাজার ৭শ’ ৬৭ জন, কেন্দ্র ৫টি; জেডিসি পরীক্ষার্থী ৮শ’ ৩৮ জন, কেন্দ্র ২টি; কচুয়া : জেএসসি পরীক্ষার্থী ৬ হাজার ৩শ’ ৯৭ জন, কেন্দ্র ৬টি; জেডিসি পরীক্ষার্থী ১ হাজার ৮শ’ ৮৩ জন, কেন্দ্র ৫টি; মতলব দক্ষিণ: জেএসসি পরীক্ষার্থী ৩ হাজার ৭০ জন, কেন্দ্র ৪টি; জেডিসি পরীক্ষার্থী ৭শ’ ৭৬ জন, কেন্দ্র ৩টি; মতলব উত্তর : জেএসসি পরীক্ষার্থী ৫ হাজার ৮শ’ ২৮ জন, কেন্দ্র ৯টি; জেডিসি পরীক্ষার্থী ৪শ’ ৮১ জন, কেন্দ্র ২টি এবং হাইমচর : জেএসসি পরীক্ষার্থী ১ হাজার ৫শ’ ৮৪ জন, কেন্দ্র ১টি; জেডিসি পরীক্ষার্থী ৫শ’ ৯০ জন, কেন্দ্র ১টি।
