
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকাশিম বোরোচরে ১০টি বসতঘর জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। হামলায় ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার গভীর রাতে জনৈক বসু মেম্বারের নেতৃত্বে একদল লোক মতলব উত্তরের চরকাশিম বোরোচরে ১০টি বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এই সময় হামলায় ১০ জন আহত হয়। মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের মোসাদ্দেক হোসেন মুরাদ ও জহিরাবাদ ইউনিয়নের বাসু মেম্বারের সাথে চরকাশিম বোরোচর এলাকার ভোটার নিয়ে ধীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বসু মেম্বারে লোকজন চরকাশিম বোরোচরে হামলা চালায়।
