
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে তেসরা এপ্রিল। এবার অংশ নিচ্ছে বারো লাখ ১৮ হাজার ৬শ ২৮ জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে প্রায় দেড় লাখ।
বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে বিজি প্রেসসহ সন্দেহের তালিকায় থাকা ব্যক্তি-প্রতিষ্ঠান সবাইকে নজরদারিতে রাখা হয়েছে।
মন্ত্রী বলেন, পরীক্ষার সময় কিছু অসাধু শিক্ষক প্রশ্ন ফাঁস ও নকল কার্যক্রমে জড়িত থাকেন। ধরা পড়লে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এবার এইচএসসিতেও নৈর্ব্যত্তিক আগে ও পরে রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ২০শে জুন।
