স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরে ১ এপ্রিল প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ গোলাম হোসেনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাসিমপুরে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম হোসেন।এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার চাঁদপুরে আগমন স্বরনীয় করার লক্ষ্যে আমরা সবাই শৃংখলা বদ্ধ ভাবে ১ এপ্রিল চাঁদপুরে জনসভায় উপস্থিত থাকব। আমি আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থকদের চাঁদপুরে যাওয়ার জন্য আহবান করছি।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, আঃ বাতেন সরকার, সদস্য আহসান হাবিব প্রাঞ্জল, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জসিমউদ্দিন লিটন, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মনির প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সর্দার, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন, ছাত্রলীগের সভাপতি সাইফ চৌধুরী রুবেল প্রমূখ।
