চাঁদপুর সদর উপজেলার ওয়্যালেছ বাজার ও পুরান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে শুক্রবার (২০ মার্চ) ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা ইমরার হোসাইন সজিব।
মোবাইল কোর্ট পরিচালনা কালে বিভিন্ন ব্যাবসায়ীকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ধার্যকৃত মূল্যের থেকে বেশি দামে বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় অর্থ দণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা কালে পুরানবাজারে ৩টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
