
রফিকুল ইসলাম বাবু।
রাজধানী ঢাকার গুলশান ডিএনসিসি মার্কেটে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে চাঁদপুরের কচুয়ার তিন ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হচ্ছেন কচুয়া উপজেলার মনপুরা গ্রামের মোঃ নুরুল ইসলাম, মোঃ ছিদ্দিকুর রহমান ও আলী আহম্মদ। অগ্নিকান্ডে তিন ব্যবসায়ী তাদের মালামাল হারিয়ে এখন পাগল প্রায় হয়ে পড়েছে। এতে প্রায় কয়েক শতাধিক দোকান পুড়ে ভস্মীভূত হয়। অগ্নিকান্ডে তিন ব্যবসায়ীর প্রায় ১০ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তারা দাাবি করছে।
