
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুরে অপহরনকারীদের কাছ থেকে মঙ্গলবার চাঁদপুর লঞ্চঘাট থেকে সকালে তিরাপাপ বিল্লাল ২৩ নামের এক বিদেশী থাইল্যান্ড নাগরিক কে উদ্ধার করেছে চাঁদপুর নৌ-পুলিশ। এ ঘটনার সাথে জড়িত অপহরনকারী চক্রের জনি চৌধুরী ২৬ নামের একজনকে ও আটক করা হয়েছে।
নৌ-পুলিশ জানায়, সোমবার রাত ১১টায় ঢাকা কাকরাইল মসজিদ থেকে জনি চৌধুরী ও তার সহযোগী তাবলিগ জামাতে আসা বিদেশী নাগরিককে নানা ধরনের প্রলোভন দেখিয়ে মসজিদের বাহিরে নিয়ে আসে। পরে সকাল ৭টায় চাঁদপুর গামী এমভি সোনার তরী-২ লঞ্চে উঠে বিদেশী নাগরিক ও অপহরনকারী চক্রের সদস্যরা। একপর্যায়ে লঞ্চে বিদেশী নাগরিকের সাথে থাকা ডলার ও মালামাল হাতিয়ে নেওয়ার চেষ্টা করে অপহরনকারীরা। পরে লঞ্চ কতৃপক্ষ ও যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে নৌ-পুলিশ কে বিষয়টি অবহিত করে। নৌ-পুলিশ চাঁদপুর লঞ্চঘাটে দুপুরে সোনার তরী এসে পৌছলে বিদেশী নাগরিক কে উদ্ধার করে এবং অপহরনকারী চক্রের ১ জনকে আটক করে। অপর সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। নৌ-পুলিশের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানায়, ঢাকা কাকরাইল মসজিদে থাইল্যান্ড থেকে গত ২৩ ডিসেম্বর ৮ সদস্যদের টিমেরে সাথে তাবলিগ জামাতে এসেছিল বলে নিশ্চিত করা হয়েছে। আটক অপহরনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
