মো: আলমগীর তালুকদার,কচুয়া : কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।শনিবার র্যালিটি বিতারা ইউনিউনের মাঝিগাছা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রিয় কৃষক লীগের সদস্য মোঃ ইসহাক সিকদার।ইউপি সচিব,জাকির হোসেনের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন মজুমদার,সাধারণ সম্পাদক ডাঃ জসীমউদ্দীন,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দিপু প্রমূখ।এ সময় সকল ইউপি সদস্য,গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।
শিরোনাম:
বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
