স্টাফ রিপোর্টার: আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন ও প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলক্ষে প্রস্তুতিসভা আজ চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের (দোয়াভাঙ্গ,শাহরাস্তি) অনুষ্ঠিত হয়েছে।
এ সভাটি আজ ২৪ মার্চ বিকেলে চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের (দোয়াভাঙ্গ,শাহরাস্তি) ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক ডাঃ আশরাফ আলীর সভাপতিত্বে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।এ সভায় আগামী ২৬ র্মাচ মহান স্বাধীনতা দিবস উদযাপন ও আগামী ১লা র্মাচ প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন অনুষ্ঠানে অংশ গ্রহন করা এবং বড় বড় ব্যানার বিলর্বোড তৈরীর সিদ্ধান্ত নেয়া হয়।এছাড়া আগামী ১০ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথিক দিবস ব্যাপক আকারে পালন করাসহ বিগত বছরের ন্যায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এ প্রস্তুতিসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ্ (ভারপ্রাপ্ত) ডাঃ তামজিদ হোসেন,প্রভাষক ডাঃ এস.জামান পলাশ,প্রভাষক ডাঃ আব্দুল বাসেত,প্রভাষক ডাঃ ফরিদ আহম্মেদ, প্রভাষক ডাঃইসমাইল মিয়াজী, প্রভাষক ডাঃইয়াসিন, প্রভাষক ডাঃ শরীফুল ইসলাম, প্রভাষক ডাঃ ফাতেমা, প্রভাষক ডাঃমোহসেনা, প্রভাষক ডাঃফাহিমা, প্রভাষক ডাঃমাহমুদা ও মেডিকেল অফিসার ডাঃ প্রভাংশু বিমল দাস প্রমুখ।
