
কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে এক অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ২টি গরু। এতে বসত ঘরসহ ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেন।
শুক্রবার মধ্য রাতে ওই গ্রামের বৈরাগী বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, মনপুরা গ্রামের বৈরাগী বাড়ীর লাল মিয়ার ছেলে এরশাদ উল্লাহর গোয়াল ঘরে অগুন লেগে এই ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে, তা ভোক্তভোগী বলতে পারেননি। গোয়াল ঘরটির চারদিকে আগুনের লেলিহান শিখায় অবরুদ্ধ হয়ে পড়ে গরু গুলো। গরুর মালিক ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে ২টি গরু দগ্ধ হয়ে মারা যায়। পাশে থাকা বসত ঘর ও হাসঁ মুরগী ঘর পুড়ে যায়। এতে প্রায় ৪ লক্ষ্য টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভোক্তভোগী দাবী করেন।
তারা আরো বলেন, এরশাদ গরু লালন পালনের উপর নির্ভরশীল পরিবারটি সর্বশান্ত হয়ে পথে বসার উপক্রম হয়েছে।
ক্ষতিগ্রস্থ এরশাদ উল্লাহ জানান, এতে ব্যাপক ক্ষতি হয়ে যাওয়ায় আমার পরিবারের পরিজন নিয়ে কি হবে জানি না।
কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম লালু জানান, আমি খবর শুনে স্থানী ইউপি সদস্যকে নিয়ে ঘটনা স্থলে গিয়ে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করি এছাড়া আমরাও সাহায্য সহযোগীতা করব।
