
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় ড. সেলিম মাহমুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন- বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।
এ সময় চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহসভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ও জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন ভূইয়া, ইউপি চেয়ারম্যান শাহরিয়া শাহিন, উপজেলা আওয়ামীলীগের সহদপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.কবির হোসেন, আহসান হাবিব জুয়েল, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য,কাজী এনামুল হক শামিম, সোহাগ উদ্দিন, হাবিব মজুমদার জয়,সাবেক ইউপি চেয়ারম্যান ও গোহট উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আমিন উদ্দিন, গোহট দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.বিল্লাহ হোসেন মেম্বার, পালাখাল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.বিল্লাল মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অনুপ কান্তি টিটু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ন-আহবায়ক মো.সোহাগ উদ্দিন, শুভজিৎ দাস, সাবেক ছাত্রনেতা রাসেদুল হাসান সুমন, সোহেল মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলাটির আয়োজন করে রহিমানগর ক্রীড়া সংঘ।
চাঁদপুরনিউজ/এমএমএ/
