
কচুয়া (চাঁদপুর)সংবাদদাতা: চাঁদপুরের কচুয়ায় শরিফ খান (লেংড়া শরীফ) (৩৩) ও রবিউল (২১) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৭০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুনুর রশিদ ও এএসআই শফিকুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার কোয়া এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শরিফ খান কচুয়া পৌরসভাধীন কোয়া গ্রামের আব্দুল আলীর পুত্র এবং কোয়া চাঁদপুর এলাকার ছাদেক হোসেনের পুত্র রবিউল। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা নং ১৩।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত শরিফ খান ও রবিউল মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/
