
শাহরাস্তি সংবাদদাতা: শাহরাস্তিতে নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ২৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার চাঁদপুরের ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব হতে ২৩টি নমুনার ফলাফল আসে। ফলাফলে নতুন করে ৪ জনের রিপোর্ট পজেটিভ ও ১৯ জনের নেগেটিভ আসে।
করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন কঠোরভাবে মেনে চলার বিকল্প নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন। তিনি আরও জানান, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ৬ শ’ ৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে ২৮৬ জনের করোনা পজেটিভ ও ১ হাজার ৩ শ’ ৭৯ জনের নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৯ জন মারা গেছেন। হোম আইসোলেশনে রয়েছেন ২৩ জন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
