স্টাফ রিপোর্টার॥
কচুয়া উপজেলার ভূইয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী জিন্নাত (০৮) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক ইব্রাহিমকে (১৬) গ্রেফতার করেছে।
জিন্নাতের আত্মীয় স্বজন ও কচুয়া থানার ওসি (তদন্ত) শামছুল হক জানান, উপজেলার ভূইয়ারা গ্রামের আবুল কালামের ৩য় শ্রেণিতে পড়–য়া কন্যা গতকাল (বুধবার)রাতে একই বাড়ির তফুরার ঘরে টেলিভিশন দেখতে যায়। টেলিভিশন দেখা অবস্থায় ওই বাড়ির আবুল কাশেমের পুত্র ইব্রাহিম সু-কৌশলে জিন্নাতকে ডেকে ঘর থেকে বের করে বাড়ির পুকুর পাড়ের বাঁশ ঝাড়ে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় জিন্নাত ঘরে ছুটে এসে হাউমাউ করে তার বড় বোনসহ নিকট আত্মীয় স্বজনদের কাছে ঘটনা জানালে তারা তাৎক্ষনিক স্থানীয় পল্লী চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা করায়।
কচুয়া থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে বুহস্পতিবার বিকেলে কচুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামছুল হক, এসআই নুরুল আলম ও এসআই মাহাবুব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ইব্রাহিমকে গ্রেফতার করে। ধর্ষনের শিকার শিশুটিকে পুলিশি সহায়তায় উন্নত চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসক জিন্নাতের অবস্থা শোচনীয় দেখে তাৎক্ষনিক চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে জিন্নাতের পিতা বাদী হয়ে কচুয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। যার নং- ১১। তারিখ-১৬/০২/২০১৭ ইং।
