
আবু সাঈদঃ
কচুয়া পৌর সদরে অবস্থিত জামিয়া ইসলামিয়া আহম্মদিয়া মাদ্রাসায় ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ধনার্ঢ্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভায় মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু হানিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-পৌর মেয়র হুমায়ন কবির প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-আসন্ন পৌর নির্বাচনের মেয়র প্রার্থী আহসান হাবীব প্রাঞ্জল, গোহট দক্ষিন ইউনিয়নের কৈটবা ব্রিক ফিল্ড প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ও বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী আবুল কাশেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মসজিদ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব ইসহাক প্রধান, আফজাল মুন্সী, কারী তাজুল ইসলাম, একরাম, নুরুল আমিন ও মাষ্টার মুজিবুল হক। বক্তারা ঈদুল আযহা উপলক্ষে মাদ্রাসার উন্নয়ন ও লিল্লাহ বোডিংয়ের এতিমদের জন্য ধনার্ঢ্য ব্যক্তিদের নিকট থেকে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। মতবিনিময় শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- মাওঃ আবু হানিফ।
উল্লেখ্য যে, একইদিন উল্লেখিত মতবিনিময় সভার বিশেষ অতিথি আসন্ন পৌর মেয়র প্রার্থী হিসেবে আহসান হাবীব প্রাঞ্জল পৌর সদর ৫নং ওয়ার্ডের কড়ইয়া পূর্ব পাড়া ঈদগাহ জামে মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লীদের উদ্দেশ্যে নির্বাচন করার প্রতিশ্রুতিতে বক্তব্য রেখে দোয়া কামনা করেছে।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
